৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পল্লী সঞ্চয় ব্যাংক সরকারের অনুকূলে ঘোষিত ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দিয়েছে। গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘোষিত লভ্যাংশের চেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে চেকটি তুলে দেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
