পূবালী ব্যাংকের ৭ম বিশেষ সাধারণ সভা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৭ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল রোববার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ- আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, ড. শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ, সাজিদ আজাদ এবং স্বতন্ত্র পরিচালক ড. হাসিনা শেখ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এসময় ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া, এফসিএ এবং কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
