পঞ্চগড়ে যমুনা ব্যাংকের মাধ্যমে মাসব্যাপী 'উদ্যোক্তা উন্নয়ন' প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসির মাধ্যমে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এ অবস্থিত আরডিআরএস ট্রেনিং সেন্টারে সম্প্রতি এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) 'উদ্যোক্তা উন্নয়ন' শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়ালিদ হোসেন, নির্বাহী প্রোগ্রাম পরিচালক (ইপিডি), SICIP ও অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনুল হাসান, উপ-নির্বাহী প্রোগ্রাম পরিচালক (ডিইপিডি), SICIP ও যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয়, মাহমুদা আক্তার, সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক (এইপিডি), SICIP ও উপ-সচিব, অর্থ মন্ত্রণালয় ও মো. মাসুম বিল্লাহ, প্রোগ্রাম পরিচালক (পিডি), SICIP ও অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, যমুনা ব্যাংক পিএলসি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি