বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) সফলভাবে আয়োজন করেছে 'বিজিএমইএ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২.০ ২০২৬, পাওয়ার্ড বাই বিআরবি, নেক্সাজেন, আরএফএল; কো-পাওয়ার্ড বাই ডেসকো, আসুটেক্স, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ওএমসি'। বিইউএফটি ব্র?্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় অনুষ্ঠানটি গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ ও ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ'র বিজনেস ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাফায়েত উল্লাহ রহমত, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও জুম গ্রুপের চেয়ারম্যান ড. এমএ মজিদ তালুকদার, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
