ব্যাংক এশিয়া ও জেসিএক্স ডেভেলপমেন্টের মধ্যে সমঝোতা স্মারক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ব্যাংক এশিয়া পিএলসি এবং জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায়, জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের বিভিন্ন প্রকল্পের অ্যাপার্টমেন্ট ক্রেতাদের জন্য সহজ, আকর্ষণীয় ও সুলভ হোম লোন সেবা নিশ্চিত করা হবে। এছাড়া, গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ঋণসুবিধা সম্প্রসারণের লক্ষ্যে যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্তকরণ কর্মসূচি ও প্রচারণামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের কর্পোরেট অফিসে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের অ্যাসেটস বিভাগের প্রধান মো. জাহেদ চৌধুরী এবং জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম তারেক হোসেন মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
