মধুমতি ব্যাংকের 'ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ কনফারেন্স'

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মধুমতি ব্যাংকের দুই দিনব্যাপী 'ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ কনফারেন্স' গত শনি ও রোববার ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান, অডিট কমিটির চেয়ারম্যান মো. শফিকুল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, এবং মধুমতি ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি