প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

'নব উদ্যমে জাগরণ' স্লোগানকে সামনে রেখে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গত সোমবার রাজধানীর শান্তা পিনাকলে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ নিষ্ঠাবান কর্মকর্তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে কর্মকর্তারা নতুন উদ্দীপনায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান; স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস; স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
