ডিএসইতে লেনদেন ৪৪০ কোটি টাকা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৩ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে মোট ৪৪০ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩০৭ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল বুধবার মোট ৩৯১টি কোম্পানির ১৬ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৫৭৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৬ দশমিক ২৬ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৭ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে ২৬৩টির শেয়ারদর বেড়েছে, ৭৬টির কমেছে এবং ৫২টির দর অপরিবর্তিত ছিল। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো-সিটি ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, ব্র্যাক ব্যাংক, ইভিন্স টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, মতিন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, এপেক্স স্পিনিং ও সোনালী আঁশ।
দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো— ড্রাগন সোয়েটার, বিবিএস ক্যাবলস, কুইন সাউথ টেক্সটাইল, একমি পেস্টিসাইড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, হামিদ ফেব্রিক্স, অগ্রণী ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস ও বেঙ্গল উইন্ডসর।
অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে— ইনফর্মেশন সার্ভিসেস, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ১৫ বছর মেয়াদি বিজিটিবি, ১০ বছর মেয়াদি সরকারি বন্ড, ১০ বছর মেয়াদি বিজিটিবি, প্রিমিয়ার লিজিং, ১০ বছর মেয়াদি বিজিটিবি ২৫ মে ২০৩২, ২০ বছর মেয়াদি বিজিটিবি, ২০ বছর মেয়াদি বিজিটিবি ২৬ সেপ্টেম্বর ২০৩২ এবং ২০ বছর মেয়াদি বিজিটিবি ২৫ জুলাই ২০৩২। দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৪৭৮ কোটি ১০ লাখ ৪০ হাজার ২০২ টাকা।
