ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু মার্সেল পণ্য কিনে নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশজুড়ে শুরু হয়েছে জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫'। এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ঘরভর্তি পণ্য বিনামূল্যে পাওয়াসহ বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ। পাশাপাশি থাকছে নিশ্চিত উপহার। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এসএম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম। অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে মার্সেলের ফ্রিজ, টিভি, এসি বা ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন করা হবে। নিবন্ধনের পর সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে নির্ধারিত হবে ক্রেতার প্রাপ্য উপহার। ফিরতি এসএমএসের মাধ্যমে উপহারের তথ্য জানিয়ে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ তা ক্রেতাকে বুঝিয়ে দেবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
