ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্স-জি প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আইসিটি পণ্য ও সেবা বিতরণকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গত ৩১ অক্টোবর আয়োজিত তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে ২০২৫ সালে জেডকেটেকো-এর সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ স্মার্ট টেকনোলজিসকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

স্মার্ট টেকনোলজিসের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের জেডকেটেকো প্রোডাক্ট ম্যানেজার মো. নুরুন্নবী।

এ সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে এস এম মহিবুল হাসান বলেন, প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। জেডকেটেকো'র সঙ্গে আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আমরা ভবিষ্যতেও জেডকেটেকো'র সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের বাজারে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও অটোমেশন সল্যুশন পৌঁছে দিতে কাজ করে যাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত