যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মো. মাহমুদুল হক সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে, তিনি ২০১২ সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। হক, যমুনা ব্যাংক পিএলসির অন্যতম স্পন্সর পরিচালক। তার এই নির্বাচন ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তার নেতৃত্বের প্রতি অব্যাহত আস্থা, আর্থিক খাত সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা এবং বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক খাতে তার দীর্ঘদিনের সফল অভিজ্ঞতার প্রতিফলন। হক বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন উদ্যোক্তা হিসেবে তার কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ বিভিন্ন খাতে বিস্তৃত। ১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে আনলিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানসমূহ সফলভাবে পরিচালিত হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি