নারী উদ্যোক্তাদের নিয়ে আইএফআইসি ব্যাংকের কর্মশালা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন এবং ব্যাংকিং সেবায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে 'আইএফআইসি সমৃদ্ধি' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় আয়োজিত এ কর্মশালায় ১৪ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের বিভিন্ন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, সিএমএসএমই (ঈগঝগঊ) ঋণসুবিধা প্রাপ্তির প্রক্রিয়া এবং ব্যাংকের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আইএফআইসি ব্যাংকের নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। আলোচনায় উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নগদ অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসার প্রবৃদ্ধি ও সম্প্রসারণের বিভিন্ন ব্যবহারিক দিক তুলে ধরা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি