এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এবি ব্যাংক পিএলসির অষ্টগ্রাম শাখা সম্প্রতি বর্তমান ঠিকানায় একই ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। উল্লেখ্য, শাখাটি কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর উপজেলায় জামতলী রোডসংলগ্ন মুস্তারী ভবনে অবস্থিত। নতুন স্থানে গ্রাহকদের আরও উন্নত, আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালকরা। এছাড়া, এসময় উক্ত শাখা প্রাঙ্গণে এবি ব্যাংকের কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি