সুজুকি গাড়ি ক্রয়ে প্রাইম ব্যাংক ও উত্তরা মোটরসের মধ্যে সমঝোতা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য সুজুকি গাড়ি কার ও এস ইউ ভি ক্রয়ে বিশেষ সুবিধা ও এক্সক্লুসিভ অফার প্রদান করবে উত্তরা মোটরস। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত উত্তরা মোটরস লিমিটেডের প্রধান কার্যালয়, উত্তরা সেন্টার, ১০২ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সুজুকি গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড়, যে কোনো ব্র্যান্ডের পুরোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা এবং ভবিষ্যতে গাড়ি আপগ্রেডের ক্ষেত্রে বাইব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি