এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে পুরস্কার পেল চার দল
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেইন অডিটোরিয়ামে গ্রিনোভেশন চ্যালেঞ্জ ২০২৬-২০২৭ এর চূড়ান্ত উপস্থাপনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশগত সমস্যা মোকাবিলায় উদ্ভাবনী ধারণার স্বীকৃতি দিতে স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের চারটি বিজয়ী দলকে এ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। 'তরুণদের ভাবনা থেকে কমিউনিটির উদ্যোগ' (From Youth Ideas to Community Action) প্রতিপাদ্যে আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবভিত্তিক প্রকল্পে রূপ দেওয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, নেসলে বাংলাদেশ পিএলসির মানবসম্পদ ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক হোসনে আরা লোমা, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আসিফ সালেহ বলেন, কোনো উদ্ভাবনের সাফল্য প্রতিযোগিতায় স্বীকৃতি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বাস্তবে তার প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি প্রভাবের ওপরই এর সাফল্য নির্ভর করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
