এনআরবি ব্যাংকের অংশীদারিত্বে উন্মুক্ত হচ্ছে ডিজিটাল অর্থায়নের নতুন সুযোগ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশে প্রায় আড়াই লক্ষ খুচরা ব্যবসায়ী প্রতিদিন বিপুল পরিমাণ বাণিজ্যিক লেনদেন করলেও আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়ে গেছেন অনেকে। এই বাস্তবতা বদলাতে এনআরবি ব্যাংক পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি রিটেইল প্ল্যাটফর্ম প্রিয়শপ যৌথভাবে কাজ শুরু করেছে। দোকানিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্যকরী মূলধনের অভাব এবং আর্থিক লেনদেনের গ্রহণযোগ্য তথ্যের সীমাবদ্ধতা। প্রিয়শপ এ দুই ক্ষেত্রেই কাজ করছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
