এনসিসি ব্যাংকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় নীলফামারী সদর, ডিমলা ও ডোমার উপজেলায় সম্প্রতি ১,৫০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ এবং বিভিন্ন ধরনের সার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
