ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও আর্থ-সামাজিক প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ ও ইউআইইউ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশে ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা ও এর আর্থ-সামাজিক প্রভাব তুলে ধরতে যৌথভাবে গবেষণা করার উদ্যোগ নিয়েছে বিকাশ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-র ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)। 'এক্সপ্লোরিং ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যাডাপটেশন ইন বাংলাদেশ: ড্রাইভারস, সোশ্যাল আউটকামস, অ্যান্ড পলিসি ইমপ্লিকেশন' শীর্ষক এই গবেষণার মূল বিষয়বস্তু হলো মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ডিজিটাল লেনদেন এবং মোবাইল আর্থিক সেবার (এমএফএস) ভূমিকা বিশ্লেষণ করা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি