চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক সেমিনার

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে গত রোববার চুয়াডাঙ্গা কলেজ রোডে বেসরকারি উন্নয়ন সংস্থা 'আত্মবিশ্বাস'-এর প্রাঙ্গণে এক আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন, ক্ষুদ্র ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যাংক অর্থায়ন পাওয়ার উপায় এবং কৃষকদের জন্য আর্থিক সাক্ষরতা ও কৃষি অর্থায়ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের পরিচালক মো. নাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি