ডায়াবেটিস দিবসে ঢাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল। আগামী ১৪ নভেম্বর আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটালের মিরপুর-১০ এবং মিরপুর-৬ শাখায় একযোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলবে। ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ গ্রহণের সুযোগ থাকবে।

পাশাপাশি নির্ধারিত সরকারি ফি-সংক্রান্ত পরীক্ষাব্যতীত অন্যান্য প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় প্রদান করা হবে।

আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।