অগ্রিম কর আদায়ে অ্যাপ বানাচ্ছে এনবিআর

ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় অগ্রিম কর আদায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরবরাহ করা পণ্যের দামের প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর হিসেবে কেটে রাখবে এনবিআর। এ বিধান বাজেটেই করা হয়েছে। এখন বাস্তবায়ন করতে চায় সংস্থাটি। প্রতি হাজারে দুই টাকা আদায়ে বিশেষ অ্যাপ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের তথ্যপ্রযুক্তি শাখা এই অ্যাপ বানানোর কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি মাস থেকে অ্যাপ ব্যবহার চূড়ান্ত করা হতে পারে।