আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ও ব্যবস্থাপকদের নেতৃত্বের গুণাবলি, আন্তঃব্যক্তিক দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে 'কানেক্ট, ইনফ্লুয়েন্স এন্ড গ্রো : লিডাশিপ ডেভেলপমেন্ট এন্ড ইন্টারপার্সোনাল এক্সেলেন্স' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআইর প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারী। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টনভিত্তিক 'জিয়াস ল্যাঙ্গুয়েজ সেন্টার ইনকরপোরেটেড'-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান। এতে ব্যাংকের মোট ৩৯ জন সিনিয়র নির্বাহী ও ব্যবস্থাপক অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি