এনসিসি ব্যাংকের নেতৃত্বে ফেনীতে 'স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৬' অনুষ্ঠিত

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসির নেতৃত্বে ফেনী জেলায় কার্যরত ৩৮টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় 'স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬, ফেনী' সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল 'এক দেশ, এক কিউআর— লেনদেনে বাংলা কিউআর' এবং 'আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন'। সম্মেলনের অংশ হিসেবে ফেনী জেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালিতে ব্যাংকগুলোর প্রতিনিধিদের নেতৃত্বে অংশ নেন আমন্ত্রিত দুইশতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) দেবাশীষ রায় প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি