মধুমতি ব্যাংক ও প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কনসাল্ট্যান্টের মধ্যে সমঝোতা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মধুমতি ব্যাংক পিএলসি ও প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্টের মধ্যে সম্প্রতি ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুনোদয় ঘোষ অংশু স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ব্যাংকের এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. নূর ই আলম, ভিপি ও হেড অব কার্ড (বিজনেস) এসএম আশিকুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি