কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময়
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও গতিশীল, সুসংহত ও লক্ষ্যভিত্তিক করার প্রত্যয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (সিএসই) ও কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভদের (সিসিই) সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঢাকার ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের ম্যাজেস্টিক হলরুমে আয়োজিত এ সভায় ব্যাংকের কর্মরত সিএসই ও সিসিইসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি, অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
