ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ সুবিধা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের সন্তান এবং পরিবারের সদস্যদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তা করতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান 'পাই ইন্টারন্যাশনাল এডুকেশন'-এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা পাই ইন্টারন্যাশনাল এডুকেশনের বিভিন্ন প্রোগ্রামে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এবং কমপ্লিমেন্টারি সেবা উপভোগ করবেন। গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের জন্য উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ সেবা আরও সহজলভ্য ও সুবিধাজনক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
