ডিএসইতে ৮১৯ কোটি টাকার লেনদেন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার প্রধান দুই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানি ও ইস্যুর মধ্যে ১৬৫টির দর কমেছে। বিপরীতে দর বেড়েছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ৬১টির।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৫০০ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করেছে। আগের দিনের তুলনায় সূচকটি শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়েছে। ডিএস৩০ সূচক শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ২ হাজার ৮৮ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক শূন্য দশমিক ০৫ শতাংশ কমে ১ হাজার ৭৪ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল বুধবার ডিএসইতে মোট ৮ হাজার ১৯৯ দশমিক ০৩৪ মিলিয়ন বা ৮১৯ কোটি ৯০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। দিনটিতে ২৪ কোটি ১৫ লাখ ৮০ হাজার ৭২০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ২ লাখ ১৩ হাজার ৩০৪টি।

ক্যাটাগরিভিত্তিক লেনদেনের তথ্যে দেখা যায়, এ ক্যাটাগরির ১৮৮টি ইস্যুর মধ্যে ৭২টির দর বেড়েছে, ৯৩টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল। বি ক্যাটাগরির ৬২টি ইস্যুর মধ্যে ২০টির দর বেড়েছে, ৩৮টির কমেছে এবং চারটির দর অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে জেড ক্যাটাগরির ১১৬টি ইস্যুর মধ্যে ৪৮টির দর বেড়েছে, ৩৪টির কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত ছিল। মিউচুয়াল ফান্ডের ৩১টি ইস্যুর মধ্যে আটটির দর বেড়েছে, ১১টির কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত রয়েছে। দিনশেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ২১১ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৫০৯ টাকা।