জনতা ব্যাংকের ৯০৮তম বোর্ড সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গতকাল বুধবার জনতা ব্যাংক পিএলসির ৯০৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদের পরিচালক আব্দুল মজিদ শেখ, মো. আহসান কবীর, অধ্যাপক ড. এ এ মাহবুব উদ্দিন চৌধুরী, খন্দকার মামুন এফসিএ, আজিজুন নাহার, তারিক মোর্শেদ ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. ফয়েজ আলম এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মতিন ও মো. ইকবাল হোসেন খাঁ উপস্থিত ছিলেন। সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
