সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএলের বার্ষিক সাধারণ সভা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান 'এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)'-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইআইআইএলের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ। ইআইআইএলের পরিচালক আবেদুর রহমান সিকদার ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম সভায় উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভার আগে ইআইআইএলের ৮০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি