পুলিশ সদস্যদের মোটরসাইকেল অর্থায়ন সুবিধার জন্য কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধার আওতা আরও সম্প্রসারণের লক্ষ্যে এসিআই মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই অংশীদারত্বের ফলে ব্যাংকের বিদ্যমান মোটরসাইকেল অর্থায়ন কর্মসূচিতে যুক্ত হলো বিশ্বখ্যাত ব্র্যান্ড ইয়ামাহা। এর মাধ্যমে যোগ্য পুলিশ সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ামাহার মোটরসাইকেল কেনার জন্য অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন। এ সুবিধার আওতায় বাংলাদেশ পুলিশের যোগ্য সদস্যরা সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ৯ শতাংশ সুদে এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ গ্রহণ করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি