সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো এবং এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা ও ব্যাংকের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোগে গত শনিবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং সিনিয়র ম্যানেজমেন্টের জন্য রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি