ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির ডিস্ট্রিবিউটরদের সহজ শর্তে অর্থায়ন সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ডিস্ট্রিবিউটরদের জন্য বিশেষায়িত অর্থায়ন বা ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং সুবিধা প্রদান করবে। এর ফলে ডিস্ট্রিবিউটররা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল আরও দক্ষতার সাথে পরিচালনা করতে, দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম সহজতর করতে এবং ব্যবসার পরিধি সম্প্রসারণ করতে সক্ষম হবেন। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি