ব্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'এক্সপেরিয়েন্স জোন' চালু করেছে বিকাশ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য ক্যাশলেস লেনদেনের সব সেবাকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'এক্সপেরিয়েন্স জোন' চালু করেছে বিকাশ। ফলে, ক্যাম্পাস প্রাঙ্গণেই প্রয়োজনীয় সকল বিকাশ সেবা নিতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি, ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যান্টিনের কেনাকাটার পেমেন্টসহ সব লেনদেন বিকাশ দিয়ে করার সুবিধা দিতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়। সম্প্রতি রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকাশ এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড অস্টিন ডাউল্যান্ড, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মাশরুর রহিম সাদাত, যুগ্ম পরিচালক আজহারুল ইসলাম ভূঁইয়া; বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।