আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে সমঝোতা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আইএফআইসি ব্যাংক পিএলসি ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। আইএফআইসি ব্যাংকের এএমডি ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব ইমরান আহমেদ এবং ড্রিম স্কয়ার রিসোর্টের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এসিস্ট্যান্ট ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা ড্রিম স্কয়ার রিসোর্টের রুম ভাড়ায় ৩০ শতাংশ (সপ্তাহের কর্মদিবসে), ২০ শতাংশ (সাপ্তাহিক ছুটির দিনে); আ-লা কার্ট মেনুতে ১০ শতাংশ; স্পা সার্ভিসে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
