সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিট ও ওজোপাডিকো-র মধ্যে বিদ্যুৎ বিল নেয়া সক্রান্ত চুক্তি স্বাক্ষর
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিট ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর মধ্যে ২৫ নভেম্বর ২০২৬ তারিখে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ বিল জমা নেয়া সক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.এফ. সাব্বির আহমেদ, ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (পরিচালন) জ্যোতিষ চন্দ্র রায়, নির্বাহী পরিচালক (অর্থ) নিতীশ চন্দ্র দত্ত, নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমিন, উপ-মহাব্যবস্থাপক (হিসাব) মোঃ আব্দুল খালেক এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের আইটি ডিভিশনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান। এক্সিম ব্যাংকের মার্কেটিং বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহনাজ পারভীন এবং ওজোপাডিকোর কোম্পানি সেক্রেটারি এমদাদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ।
এই চুক্তির ফলে ওজোপাডিকোর আওতাধীন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা এবং ভোলা জেলার গ্রাহকবৃন্দ এখন থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিটের যেকোনো শাখায় বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
