ডিসেম্বরকে 'লোন হান্টিং মাস' ঘোষণা সোনালী ব্যাংকের

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

২০২৬ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ডিসেম্বর মাসকে 'লোন হান্টিং মাস'হিসেবে ঘোষণা করেছে সোনালী ব্যাংক পিএলসি। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহীগণ অংশগ্রহন করেন। ডিসেম্বর মাসজুড়ে ঋণ বিতরণের সম্ভাবনাময় খাত চিহ্নিতকরণ, নতুন ঋণগ্রহীতা অনুসন্ধান, মানসম্মত ঋণ প্রস্তাব তৈরি ও বিতরণসহ ব্যাংকের ঋণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি