রোগী দেখতে গেলে যে দোয়া পড়বেন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ইসলাম ডেস্ক

অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ইসলামে একটি গুরুত্বপূর্ণ সুন্নত ও মানবিক দায়িত্ব। এতে রোগীর মনোবল বৃদ্ধি পায়, তার কষ্ট লাঘব হয় এবং পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হয়।

রাসুলুল্লাহ (সা.) রোগীকে দেখতে গেলে তার জন্য দোয়া করতেন এবং সাহাবিদেরও তা শিক্ষা দিতেন।

১. রোগীকে সান্ত¡না দিয়ে যে দোয়া পড়া সুন্নত

উচ্চারণ : লা বা’সা, তাহুরান ইনশাআল্লাহ।

অর্থ : ‘কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ, এ অসুস্থতা আপনার জন্য পাপমুক্তি ও পবিত্রতার কারণ হবে।’ (বোখারি : ৫৬৬২)।

২. রোগীর আরোগ্যের জন্য পঠিতব্য দোয়া

উচ্চারণ : আসআলুল্লাহাল আজিম, রাব্বাল আরশিল আজিম, আই ইয়াশফিয়াকা।

অর্থ : ‘আমি মহান আল্লাহ, মহান আরশের রবের কাছে আপনার সুস্থতা কামনা করছি।’

হাদিস : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো রোগীকে দেখতে গিয়ে যদি এই দোয়াটি সাতবার পড়া হয় এবং তার মৃত্যু নির্ধারিত না হয়ে থাকে, তবে আল্লাহ তাকে অবশ্যই সুস্থতা দান করবেন। (আবু দাউদ : ৩১০৬)।