ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া

আত্মীয়স্বজন বা পরিচিত কেউ অসুস্থ হলে আমরা দেখতে যাই। তার বেদনায় মন খারাপ হয় আমাদের। আমরা শোকার্ত হই। হজরত মুহাম্মদ (সা.)ও অসুস্থ আত্মীয়, সাহাবিদের দেখতে যেতেন। স্ত্রীরা অসুস্থ হলে তাদের শিয়রে বসে থাকতেন। তিনি সবার সুস্থতার জন্য দোয়া করতেন। আমাদেরও উচিত, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা।

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করার বিষয়ে মহানবী (সা.) কয়েকটি দোয়া শিখিয়েছেন। এখানে কয়েকটি দোয়া উল্লেখ করা হলো—

এক. উচ্চারণ: লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ।

অর্থ: বিচলিত হওয়ার কোনো কারণ নেই। (আপনি সুস্থ হয়ে যাবেন) ইনশাআল্লাহ এই রোগ (বাহ্যিক ও অভ্যন্তরীণ অপবিত্রতা থেকে) পবিত্রতা সাধনকারী।

দুই. উচ্চারণ: আস আলুল্লাহাল আজিম, রব্বাল আরশিল আজিম আই ইয়াশ ফিয়াক।

অর্থ: আমি আরশে আজিমের মালিক, মহান আল্লাহর কাছে আপনার সুস্থতার জন্য দোয়া করছি।

হজরত আয়েশা (রা.) বলেন, 'আমাদের কারও অসুখ হলে রাসুলুল্লাহ (সা.) তার ডান হাত রোগীর গায়ে বুলিয়ে দিয়ে বলতেন—

তিন. উচ্চারণ: আজহিবিল বাসা, রাব্বান্নাস নাস, আশফি ওয়া আংতা শাফি, লা শিফাআ ইল্লা শিফায়ুকা, শিফাআন লা ইউগাদিরু সাকামাং।

অর্থ: হে মানুষের রব, এ ব্যক্তির রোগ দূর করে দিন। তাকে নিরাময় করে দিন। নিরাময় করার মালিক আপনিই। আপনার নিরাময় ছাড়া আর কোনো নিরাময় নেই। এমন নিরাময় যা কোনো রোগকে বাকি রাখে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত