এক নজরে সীরাত
আব্দুল্লাহ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.)-এর জীবন ও কর্মকে ঘিরে প্রকাশিত হয়েছে 'এক নজরে সীরাত'। লিখেছেন মুতাছিম বিল্লাহ। প্রকাশ করেছে 'বুক জার্নি'। বইটি প্রচলিত দীর্ঘ বর্ণনাধর্মী ধারার বাইরে ব্যতিক্রমী আঙ্গিকে রচিত।
বইটিতে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-এর ৬৩ বছরের পবিত্র জীবনকে বছরভিত্তিক ও পর্যায়ক্রমিকভাবে সাজানো হয়েছে। তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে লেখক প্রায় ৫৯টি প্রামাণ্য ধ্রুপদি সিরাত গ্রন্থ ও নির্ভরযোগ্য ইসলামি ঐতিহাসিক উৎসের সহায়তা নিয়েছেন।
ইনফোগ্রাফিক ম্যাপ ও টাইমলাইন : বইটির সবচেয়ে বড় আকর্ষণ এর আধুনিক উপস্থাপনা। এতে দেড় হাজার বছরের ইতিহাসের প্রেক্ষাপটে নবীজির জীবনকে রঙিন ছক, চিত্রসমৃদ্ধ ইনফোগ্রাফিক ম্যাপ এবং ৩৬টি প্রধান মাইলফলকের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা প্রচলিত সাধারণ বইয়ে সচরাচর দেখা যায় না।
৩৬টি সুনির্দিষ্ট উপবিভাগ : প্রতি বছরের ঘটনাপ্রবাহকে অবস্থান, খাদ্যাভ্যাস, পোশাক, অলৌকিক ঘটনা এবং 'আজকের জন্য বার্তা'-র মতো ৩৬টি আকর্ষণীয় উপবিভাগে সাজানো হয়েছে।
সহজপাঠ্য ও প্রাঞ্জল ভাষা : প্রথাগত জটিল তত্ত্বের পরিবর্তে সমকালীন তরুণ প্রজন্ম ও সাধারণ পাঠকদের উপযোগী সহজ-সরল ভাষায় বইটি উপস্থাপন করা হয়েছে। এমনকি যারা দীর্ঘ প্রবন্ধ পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারাও বইটি সহজে অনুধাবন করতে পারবেন।
আধুনিক পরিভাষার ব্যবহার : বইটিতে আধুনিক কর্পোরেট ও স্টার্টআপ জগতের কিছু শব্দ ও পরিভাষা ব্যবহার করা হয়েছে। ফলে বর্তমান প্রজন্মের পাঠকদের জীবনযাত্রার সঙ্গে রাসুল (স.)-এর আদর্শের একটি যোগসূত্র তৈরি হয়েছে।
সহযোগী নোটবুক : মূল বইটির সঙ্গে রয়েছে 'সীরাত জার্নি নোটবুক'। এটি পাঠকদের নিজস্ব ভাবনা, অনুভূতি ও উপলব্ধি লিপিবদ্ধ করতে সহায়তা করবে। এ নোটবুকে পাঠকের অনুভূতি লিপিবদ্ধ করে তা পাঠালে প্রতি ২৫ হাজার পাঠকের মধ্য থেকে সৌভাগ্যবান সাতজন পাবেন পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ।
বইটির দাম ২ হাজার ৪৫০ টাকা। তবে উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছামূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১ হাজার ৫৯০ টাকা। আরও জানা যাবে www.eknojoresirat.com ওয়েবসাইট থেকে।
