প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৫ এপ্রিল, ২০২৩
অনূর্ধ্ব-১৭ বয়সভিত্তিক কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপ সেরা হয়ে চুড়ান্ত পর্বে উঠেছিল ব্রাজিল, গত রোববার ভোর রাতে ইকুয়েডরের স্টাডিও অলিম্পিকো আতাহুলপায় শেষ ম্যাচে সেলেসাও যুবারা ৩-২ গোলে চিরশত্রু আর্জেন্টিনাকে হারিয়ে জিতেছে শিরোপা। জয়ের পর তাদের পয়েন্ট ৫ ম্যাচে ১৩; আর্জেন্টিনা (৭) হয়েছে তৃতীয়। স্বাগতিক ইকুয়েডর (১১) হয়েছে রানার্সআপ। তিন দলেরই যুব বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে * টুইটার