কাবাডিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারতই

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

নারী কাবাডি বিশ্বকাপে মুকুট ধরে রেখেছে ভারত। চাইনিজ তাইপেকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। টুর্নামেন্টের প্রথম আসরে ২০১২ সালে ঘরের মাঠে ইরানকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। গতকাল সোমবার শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ৩৫-২৮ পয়েন্টে জিতেছে ভারত। শুরু থেকেই জমে উঠেছিল লড়াই। বিরতির আগে ভারতের পয়েন্ট ছিল ২০, চাইনিজ তাইপের ১৬। যেন অভিষেক আসরের শিরোপা জয়ীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল তারা। তবে বিরতির পর ভারতের চাপে বিধ্বস্ত হয় তাইওয়ানিজরা। খেলা শেষে উভয় দলের পয়েন্টের ব্যবধান দাঁড়ায় ১৩। তাতেই শিরোপা নিশ্চিত হয় ভারতের। এই জয়ে নারী কাবাডি বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল ভারত।