ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আবাহনীকে হারিয়ে মৌসুমের প্রথম জয় মোহামেডানের

আবাহনীকে হারিয়ে মৌসুমের প্রথম জয় মোহামেডানের

আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই দুই দলের সমর্থকদের মাঝে টান টান উত্তেজনা আর বাড়তি রোমাঞ্চ। বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) মৌসুমের প্রথম দ্বৈরথেও ছড়িয়েছে সেই রোমাঞ্চ। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও একবার আবাহনীর জালে বল পাঠায় মোহামেডান। তিন গোলে পিছিয়ে পড়েও ২ গোল দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে আবাহনীও। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। যদিও দুই ঐতিহ্যবাহী দলের ম্যাচটি শুরুতে এক পেশে মনে হয়েছিল। সাদা-কালোরা তিন গোলে এগিয়ে গেলেও পরে দুটি গোল শোধ করে ম্যাচ জমিয়ে দিয়েছিল আবাহনী। গতকাল সোমবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে

৩-২ গোলের ব্যবধানে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সাদা-কালোরা। ২০ মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা করে বাড়ানো মোজাফফর মোজাফফরভের পাস অনেকটাই ফাঁকায় বল পেয়ে যান রহিম উদ্দিন। নির্দ্বিধায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঘানার ফরোয়ার্ড ইমানুয়েল কেকে। মোজাফফরের কর্নার থেকে উড়ে আসা বল মাথায় ছুঁইয়ে জালে জড়ান তিনি। বিরতির আগেই দুই গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। দ্বিতীয়ার্ধেও শক্ত অবস্থান ধরে রাখে চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে জাহিদ হাসানের নিখুঁত ক্রস থেকে সুন্দর হেডে দলকে তৃতীয় গোল উপহার দেন স্যামুয়েল বোয়েটেং। ৩-০ তে এগিয়ে গিয়ে সাদা-কালোরা তখন বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত দিচ্ছিল। তবে হাল ছাড়েনি আবাহনী। ৭২ মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে বক্সের বাইরে থেকেই দারুণ শটে ব্যবধান কমান পাপন সিং।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত