যুক্তরাষ্ট্রে ফাহাদের জয়, তাহসিনের ড্র
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ইউএস মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের ফাহাদ রহমানের। তবে ড্র করেছেন তাহসিন তাজওয়ার জিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা শহরের কিনেস ড্রাইভ চ্যারলাটের হিলটন ইউনিভার্সিটি প্লেস হোটেলে প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কানাডার ক্যান্ডিডেট মাস্টার নেইল মোসেসকে হারান। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া প্রথম রাউন্ডের খেলায় যুক্তরাষ্ট্রের এরিখ কাচেসকোর সঙ্গে ড্র করেন। টুর্নামেন্টে বিভিন্ন দেশের ৩৮ জন গ্র্যান্ডমাস্টার ও ৩৫ জন আন্তর্জাতিক মাস্টার অংশগ্রহণ করছেন।
