ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিইউপিতে আন্তঃবিভাগ ভলিবল

বিইউপিতে আন্তঃবিভাগ ভলিবল

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত ফাইনালে ছাত্রদের গ্রুপে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংরেজি বিভাগ। ছাত্রীদের গ্রুপে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স বিভাগ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলগুলোকে উৎসাহিত করেন। তিনি খেলে শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত