বাশারের চট্টগ্রাম ছাড়ার কারণ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের আসন্ন ১২তম আসরে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে নতুন মালিকানায় এসেছে চট্টগ্রাম রয়েলস। আর ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার এবং মেন্টর হিসেবে কদিন আগে হাবিবুল বাশার সুমনের নাম ঘোষণা করা হয়েছিল। তবে আসর শুরুর আগেই চট্টগ্রাম শিবির ছেড়েছেন হাবিবুল বাশার সুমন। শুরুতে ব্যক্তিগত কারণের কথা জানা গিয়েছিল।
তবে এবার নেপথ্য কারণ জানা গেল। এক প্রতিক্রিয়ায় বাশার জানালেন, বিপিএলের আসন্ন আসরে টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিতেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছেড়েছেন তিনি।
এদিকে, দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এছাড়া কোচিং প্যানেলে আরও রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো। অন্যদিকে, শেষ মুহূর্তে ঘর গোছাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও। দলগুলোর কোচিং লাইন-আপও চূড়ান্ত। রংপুর কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন।
