প্রথম বিভাগ ভলিবল

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জারিফ ডেইরি প্রথম বিভাগ ভলিবল লিগে জিতেছে মাল্টিফ্যাবস লিমিটেড, ফায়ার সার্ভিস, আজাদ স্পোর্টিং ও ইস্ট অ্যান্ড ক্লাব।

গতকাল বুধবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মাল্টিফ্যাবস ৩-০ সেটে নবজাগরণী সংঘকে ও ফায়ার সার্ভিস সমান ব্যবধানে হারিয়েছে স্বাবলম্বী সোসাইটিকে।

এছাড়া দিনের অন্য দুই খেলায় আজাদ স্পোর্টিং ৩-০ সেটে ভাই ভাই সংঘকে এবং ইস্ট অ্যান্ড ক্লাব সমান সেটে হারায় উত্তরা স্পোর্টিং ক্লাবকে।