বিশ্বকাপে যাব কি না এখনও সিউর না : লিটন দাস
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা এখনও ঝুলে আছে। আসন্ন টুর্নামেন্ট খেলতে ভারতে না যাওয়ার আগের অবস্থানেই অনড় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে, আইসিসি থেকেও ইতিবাচক কোনো সাড়া মিলছে না। বিপিএল গতকাল এলিমিনেটরে সিলেটের কাছে শেষ বলে হেরে ছিটকে গেছে রংপুর রাইডার্স। পরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাসের কাছে জানতে চাওয়া হয় আসন্ন বিশ্বকাপ নিয়ে। জবাবে জানান বিশ্বকাপে খেলতে যাবেন কি না এখনো সিউর না। বিশ্বকাপ খেলা নিয়ে বোর্ডের সিদ্ধান্ত আইডিয়াল কি না এমন প্রশ্নে লিটন কেবল বললেন ‘নো কমেন্ট’। এর আগে জানতে চাওয়া হয় তার সঙ্গে বোর্ড কোনো যোগাযোগ করেছে কি না লিটন সোজা বললেন, ‘না’। আরও যোগ করেন, ‘আমরা ১৫ জনের কেউই জানি না কোনো দেশে যাব কই খেলব। শুধু আমরা না পুরো দেশই জানে না।’
প্রসঙ্গত, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুত কাটার কোনো আভাস দেখা যাচ্ছে না। এরই মধ্যে গণমাধ্যমে নানা খবর উঠে আসছে।
সাম্প্রতিক এক খবরে বলা হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আজ বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে।
