স্বপ্ন পূরণে কৃষ্ণারা এখন তাকিয়ে শেষ দুই ম্যাচে

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার জালে জোড়া গোল করার পাশাপাশি দুই গোলে অবদান রেখেছেন কৃষ্ণা রানী সরকার।

দারুণ জয়ে সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষে উঠেছে বাংলাদেশ।

কাঙ্ক্ষিত শিরোপা জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন কৃষ্ণা-সাবিনারা। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে গতকাল বুধবার শ্রীলঙ্কাকে ছয় ৬-২ গোলে হারায় বাংলাদেশ।

এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে দল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। নেপাল ও পাকিস্তানের পয়েন্ট ৭ করে।

থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার আগে ঢাকার সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা খাতুন, কোচ সাঈদ খোদারাহমি প্রস্তুতির কমতি, অনভিজ্ঞতার কথা উল্লেখ করেছিলেন।

তবে ঘুরেফিরে তারা জানিয়েছিলেন ভালো ফল পাওয়ার আশাবাদও। পয়েন্ট টেবিলে দলের বর্তমান অবস্থান দেখাচ্ছে, ভালো কিছু পাওয়ার পথেই আছেন সাবিনা-কৃষ্ণারা।