মানারাত কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। তিন দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনের অনুষ্ঠান গত ২০ জানুয়ারি উদ্বোধন করেন ঢাকা কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠানের প্রধান-অতিথি সালেহা ইয়াসমিন। অনুষ্ঠানে জুনিয়রদের বর্ণিল ডিসপ্লে সবার মন জয় করে নেয়। পরের দিন ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয় বালিকা শাখার প্রতিযোগিতা। এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ড. আমিনা বেগম। ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় এবং শেষদিন ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয় বালক শাখার প্রতিযোগিতা। এ দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচীব মুহাম্মদ ফজলুর রহমান। পুরো প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সম মাহবুব-উল-আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন উপাধ্যক্ষ যথাক্রমে অধ্যাপক তাহমীনা ইয়সমিন এবং মু. আনোয়ারুল করিম। প্রতিযোগিতার বিভিন্নপর্বে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুন নাহার, বোরহান উদ্দিন, শফিকুল ইসলাম, মোহাম্মদ সুজাউদৌলা, শারমিন সুলতানা, এলিনা সুলতানা, নুসরাত জাহান ও অন্যান্য শিক্ষকরা।
