বিসিবি পরিচালক সাদেকের পদত্যাগ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের একজন পরিচালক ছিলেন ইশতিয়াক সাদেক। তবে আজ (শনিবার) বিসিবির পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

গতকাল শনিবার দুপুরে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই পদত্যাগপত্র জমা দিয়েছেন ইশতিয়াক।

তবে ঠিক কী কারণে পদত্যাগ করেছেন সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি। বিসিবির বর্তমান কমিটিতে গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ইশতিয়াক। বোর্ড পরিচালকের পাশাপাশি সেই দায়িত্বেও আর থাকছেন না তিনি। জানা গেছে, অনন্ত আরও দুইজন বোর্ড পরিচালক পদত্যাগ করতে পারেন চলমান পরিচালনা পর্ষদ থেকে।